সঙ্গীর সঙ্গেই পথে বিপদে বিদেশিনী, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

66

নিউজ ডেস্ক: শৈলশহরে সঙ্গীর সঙ্গে হেঁটে যাচ্ছিলেন ভিন দেশি তরুণী। তখনই তাঁর সঙ্গে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। কোনও কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে স্থানীয় যুবকের হেনস্থার শিকার হলেন তরুণী। মহিলার পা স্পর্শ করে অনায়াস হেঁটে বেরিয়ে গেল যুবক। সকলেই দেখল, তবে কেউ প্রতিবাদই করল না।

‘দ্য মর্ডার্ন হিমাচল’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিও নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। রীতিমত আলোচনা চলছে এই ভিডিও নিয়ে। ভিডিওর ক্যাপশন থেকে জানা গিয়েছে ঘটনা হিমাচল প্রদেশের। যদিও NKTV বাংলা এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি।

কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশে কোথায় এমন ঘটনা? কোন শহরে বিদেশিনীকে শিকার হতে হল হেনস্থার? নেট দুনিয়ায় তা নিয়েও চর্চা হচ্ছে। নেট নাগরিকদের অনেকেই আবার হিমাচল পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। ভারতের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে অনেকেই আবার অভিযোগ তুলেছেন।

নারী নিরাপত্তা নিয়ে বারবার শাসক-বিরোধীদের মুখে প্রশ্ন ওঠে। ভোটের ইস্যু হয়। কিন্তু নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারে প্রশাসন? দিনে দুপুরে এই ঘটনা কিন্তু সে প্রশ্নটাই তুলে দিচ্ছে।