অসমের মনোহারী চা নিয়ে উচ্ছ্বাস হিমন্তর

23

নিউজ ডেস্ক: অসমের মনোহারী গোল্ড টি নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোকে অসমের মনোহারী গোল্ড চা-পাতা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে হিমন্ত লিখেছেন, অসমের চায়ের ঐতিহ্য বিশ্ব মঞ্চে ছড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের কূটনৈতিক সম্পর্কের অন্যতম উপাদান হয়ে উঠেছে অসমের চা।
এইসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করতে ভোলেননি যে মনোহারী টি এস্টেটে সম্প্রতি গোটা একটি দিন কাটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরে চা-বাগানের কর্মীদের সঙ্গে কথাবার্তা হয় মোদীর।
হিমন্ত উল্লেখ করেছেন যে মনোহারী গোল্ড টি পাতা নয়, চায়ের কুঁড়ি থেকে তৈরি হয়। যা একে বিরল এবং সুগন্ধ ও প্রিমিয়াম কোয়ালিটিতে পরিণত করেছে। বিশ্বের অন্যতম সেরা চা-পাতা মনোহারী গোল্ড টি, লিখেছেন অসমের মুখ্যমন্ত্রী।
মনোহারী গোল্ড টি হাতে তোলা, হাতে পাকানো এবং প্রাকৃতিক সূর্যের আলোয় শুকনো করা হয় প্রতি বছর জুন মাসে। ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীকে শুধু অসমের মনোহারী গোল্ড টি নয়, এইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী উপহার দিয়েছেন উত্তরাখণ্ডের কুমায়ন অঞ্চলের লোকনৃত্যের সামগ্রী আইপান এবং কাশ্মীরের ঐতিহ্যশালী জটিল হাতে আঁকা ফুল ও পাখির নকশায় সজ্জিত কাগজের মণ্ড বা পপিয়ার-মাশের তৈরি বাটি।