নিউজ ডেস্ক: অসমে নথিভুক্ত বেকারের সংখ্যা ১৫ লক্ষ ৪৩ হাজার, বিধানসভায় কংগ্রেস বিধায়ক রেকিবুদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে বিশদ তথ্য দিয়ে জানিয়েছেন দক্ষতা, নিয়োগ ও উদ্যোগমন্ত্রী প্রশান্ত ফুকন। তিনি বলেছেন, অসমে এই মুহূর্তে নথিভুক্ত বেকারের সংখ্যা ১৪,৪৩,৩৫০।
মন্ত্রী প্রশান্ত ফুকন বলেছেন, ২০১৬ সালের ৩১ মার্চ অসমে নথিভুক্ত বেকার ছিল ১৫,৮২,৯৮৭, তখন থেকে প্রতি বছর বেকারের সংখ্যা হিসেব করা হচ্ছে।
বিধানসভায় পেশ করা তথ্য অনুযায়ী, ২০২২ সালে অসমে নথিভুক্ত বেকার ছিল ১১,৫৩,৯৭১। ২০২৩ সালে নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল ২০,১০,৫১৭। ২০২৪-এ বেকারের সংখ্যা বেড়ে হয় ২১,১৬,৫৬১। এই সংখ্যা ২০২৫-এ নেমে আসে ১,৮৮,১৬০-এ, নতুন নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল ২,৪৯,৭৬৫। চলতি বছরের জুন মাস পর্যন্ত নথিভুক্ত বেকারের সংখ্যা ১৫,৪৩,৩৫০, নতুন নথিভুক্ত বেকারের সংখ্যা ৩,৫৫,৭৪১। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ১২,৫২,৭৩১ বেকারের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে নবীকরণ না করানোর জেরে।
নথিভুক্ত বেকারের মধ্যে ৬,৪৮,৮৯৯ স্নাতক এবং ১,১৬,১৫৯ স্নাতকোত্তর ডিগ্রিধারী। টেকনিক্যাল ডিপ্লোমা রয়েছে ৬২,৫৮১ জনের আর টেকনিক্যাল স্নাতক ৬৫,৯৮৯ বেকার।
Prev Post