# ঐতিহাসিক লর্ডস টেস্ট জিতল ভারত
# ইংল্যান্ডকে ২৭০ রানে হারাল ভারত
# ক্রান্তির ৫ উইকেট, ভাটিয়ার দুরন্ত শতরান
#লর্ডস অনার্স বোর্ডে স্থান পেলেন ক্রান্তি, ভাটিয়া

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়ে ঐতিহাসিক লর্ডস টেস্ট জিতল ভারত। মহিলাদের এই টেস্টে দুরন্ত প্রদর্শন করেন ক্রান্তি গৌড় ও যসতিকা ভাটিয়া। ক্রান্তির ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১১৩ রানের দুরন্ত ইনিংস খেলেন ভাটিয়া। দুর্ধর্য এই প্রদর্শনের জন্য লর্ডস অনার্স বোর্ডে স্থান পেলেন ক্রান্তি ও ভাটিয়া। লর্ডসে অনুষ্ঠিত মহিলাদের প্রথম এই টেস্টে প্রথম ইনিংসে ভারতের ২৮৫ তাড়া করতে নেমে ১৭০ রানে ফুরিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ভারত ৩৪১ রানের বিশাল স্কোর খাড়া করলে তখনই ম্যাচ থেকে হারিয়ে যায় ইংল্যান্ড।