২৮ অগাস্টের কর্মসূচিকে সামনে রেখে রানী রাসমণি অ্যাভিনিউতে জায়গা পরিদর্শন

18

পৃথা দাশগুপ্ত,কলকাতা: ২৮ অগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর সেই দিন ঘিরে দড়ি টানাটানি। একুশে জুলাই যেরকম দুটি পৃথক ছবি দেখা গিয়েছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৮শে আগস্টও দুটি পৃথক ছবি দেখা যাবে।

এই কর্মসূচিকে সামনে রেখে কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউতে জায়গা পরিদর্শনে ঋতব্রত শিবির। ঋতব্রত শিবিরের উদ্যোগে এই কর্মসূচির প্রস্তুতি হিসেবে সংশ্লিষ্ট এলাকায় মঞ্চ, অংশগ্রহণকারীদের অবস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে খুঁটিনাটি পরিকল্পনা করা হল।‌ সমস্ত কিছু যাতে সুসম্পন্নভাবে হয় সেটাই আজ দেখার জন্য সদস্যরা হাজির হন। ‌

কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জায়গার পরিমাপ করা হয়েছে। যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসবেন। তাদের যাতে কোনও
অসুবিধা না হয়, স্টেজের মাপ কত হবে, ২৮ আগস্ট কারা কোথায় বসবেন সমস্ত পরিকল্পনা শুরু করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বেচ্ছাসেবকদের নাম বুধবারের মধ্যে দুই শিবিরকেই মধ্যে পৌঁছোতে হবে পুলিশের কাছে।।

বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশ অনুযায়ী, ক্যাথিড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন করতে হবে কালীঘাট তৃণমূলকে। অন্যদিকে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি পালন করবে ঋতব্রত শিবির। তবে একাধিক শর্ত আরোপ করে ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট।

কালীঘাটপন্থী এবং ঋতব্রতপন্থী, দুই শিবিরের সভাতে ১৫০০ জনের বেশি সমাগম করা যাবে না। দুই শিবিরকেই সভা করতে হবে দুপুর ১২ টা থেকে দুপুর ৩টের মধ্যে। আগামী বুধবারের মধ্যে ২০ জন করে স্বেচ্ছাসেবকের ফোন নম্বর দুই শিবিরকেই পুলিশের কাছে জমা দিতে হবে, তবেই এই সভা করার অনুমতি পাওয়া যাবে। অনুষ্ঠানের দিন যান চলাচল যাতে স্বাভাবিক থাকে তাও নিশ্চিত করতে হবে। দুই শিবিরের অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে পুলিশকে, নির্দেশ বিচারপতির।