বাংলার মতোই এবার কেরলমেও ED-র গাড়িতে ভাঙচুর, ব্যাপক বিক্ষোভ

36

নিউজ ডেস্ক: এবার কেরলমে পশ্চিমবঙ্গের ছায়া। ইডির গাড়িতে ব্যাপক ভাঙচুর। ইডির একটি গাড়িতে ইট দিয়ে ভাঙচুর চালায় সিপিএম কর্মীরা। রীতিমতো ধস্তাধস্তি। কেন্দ্রীয় এজেন্সির গাড়ি আটকে রাখার চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। জখম হন কয়েকজন পুলিশকর্মী।

সদ্য কেরলমে সরকার পরিবর্তন হয়েছে। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের বাড়িতে বুধবার ইডি তল্লাশিতে যায়। বিজয়ন বর্তমানে কেরলম বিধানসভার বিরোধী দলের নেতা। তাঁর বাড়িতে ইডি রেড করে। ‘কোচি মিনারেলস অ্যান্ড রুটিলে লিমিটেড’-এ ১৮২ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বিজয়নের বিরুদ্ধে। কেরলমজুড়ে ১০টি জায়গায় তল্লাশি চালায় ইডি। তার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের বাড়িতেও চলে রেড। তখনই সেখানে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভ দেখান সিপিএম সমর্থকরা। ভিড় জমতে থাকে এলাকায়। অবরোধ করে বসে পড়েন সিপিএম কর্মীদের একাংশ।

ইডির গাড়িতে ব্যাপক ভাঙচুর।

২০২৪ সালের ৫ই জানুয়ারি কোটি কোটি টাকার রেশন বণ্টন দুর্নীতির তদন্তে সিআরপিএফ (CRPF) জওয়ানদের সঙ্গে নিয়ে সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই সময় শাহজাহানের অনুগামীরা ইডি দলের ওপর চড়াও হয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়, যার ফলে বেশ কয়েকজন আধিকারিক গুরুতর জখম হন এবং তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়।

ঠিক একই পরিস্থিতি এবার কেরলমে। বুধবার ইডির এই হানায় নিন্দা করেছেন তামিলনাড়ুর সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
সিপিএম-এর সাধারণ সম্পাদক এম এ বেবি ইডির এই হানাকে ‘হিংস্র হামলা’ বলে কটাক্ষ করেছে। ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও সরব হয়েছেন সিপিএম-এর সাধারণ সম্পাদক। কেরলমে কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। সিপিএম নেতার এম এ বেবির অভিযোগ, কংগ্রেস সরকারের ২জন ‘কোচি মিনারেলস অ্যান্ড রুটিলে লিমিটেড’-এর টাকা নিয়েছেন।