ম্যারাথন জিজ্ঞাসাবাদ অভিষেককে- জেরা চলছে কুণালেরও

28

পৃথা দাশগুপ্ত,কলকাতা : প্রায় ৪.৩০ ঘন্টা অতিক্রান্ত । বিধানসভায় সই জাল কাণ্ডে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১১.৪৩ মিনিট এই তিনি পৌঁছে গিয়েছিলেন সিআইডি দফতরে। অন্যদিকে সিআইডি-র তলবে সাড়া দিয়ে ৩.৩০টে নাগাদ ভবানী ভবনে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। একই মামলায় তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে সি আই ডি।

আসল রেজোলিউশন কপি কোথায়? বার বার এই প্রশ্ন‌ই করা হচ্ছে ডায়মন্ড হারবারের সাংসদকে। ১১ তারিখ‌ও এই রেজোলিউশন কপি নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। মেলেনি উত্তর, সি আই ডি সূত্রে এমন দাবি। হয়” জানি না ” বা ” আমার পক্ষে বলা সম্ভব না ” – তে আটকে ছিল উত্তর।

অন্যদিকে এই মামলায় বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি গিয়েছিলেন সি আই ডি -র তদন্তকারী আধিকারিকরা। হাইভোল্টেজ এই মামলার জটিলতা কাটাতে এবং বয়ানের অসঙ্গতি দূর করতে আজই দুই নেতাকে সামনাসামনি বসিয়ে মুখোমুখি জেরা করা হচ্ছে , খবর সূত্রের।‌

কুণাল ও অভিষেকের পাশপাশি, বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে মদন মিত্রকেও নোটিস দিয়েছে সিআইডি।