নিউজ ডেস্ক: আগে ছিল ২০। এখন ২২। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সংখ্যা এখন ২২ জন। এমনটাই দাবি করলেন বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম মুখ বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
সোমবার লোকসভার অধ্যক্ষের কাছে তাঁদের গোষ্ঠীর সঙ্গে থাকা ২২ সাংসদের সই করা চিঠি জমা দেওয়ার কথা। তার আগে, রবিবারই দিল্লিতে বৈঠকে বসছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। ইতিমধ্যেই কাকলি কলকাতা ছেড়ে দিল্লিতে। কলকাতা ছেড়েছেন তৃণমূলের অন্যান্য সাংসদ দেব, মালা রায়ও। জুন মালিয়া, সায়নী ঘোষকেও দিল্লির বিমানবন্দরে দেখা গেছে। একে একে ২২ সাংসদই দিল্লিতে রবিবারের নৈশ ভোজেও থাকার কথা। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের বিক্ষুব্ধ ২২ সাংসদ।
ইতিমধ্যেই, প্রায় শেষ মুহূর্তে চমক দিয়ে বিদ্রোহী গোষ্ঠীতে ঢুকে পড়েছেন বর্ষীয়ান সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনিই বিক্ষুব্ধ গোষ্ঠীর দলনেতা, কাকলি ঘোষ দস্তিদার মুখ্যসচেতক হতে চলেছেন বলে চিঠিতে উল্লেখ। তবে এখন বর্ষীয়ান এবং অভিজ্ঞ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বিদ্রোহীদের মধ্যে যোগ দেওয়ায় মনে করা হচ্ছে তাঁর জন্য একটি গুরুত্বপূর্ণ পদ সংসদে অপেক্ষা করছে।
এই আবহে কাকলির ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উপহারও তাঁকে ফিরিয়ে দিতে উদ্যোগী। একসময় ককালির পুত্র বৈদ্যনাথ ও তাঁর স্ত্রীকে উপহার দেওয়া জিনিস ফেরত দিতে যান ককলির ছেলে।