নাগাল্যান্ডে বন্যায় মৃত ৯, নিখোঁজ ৯, ক্ষতিগ্রস্ত ৭৪০০

28

নিউজ ডেস্ক: টানা বৃষ্টি ও হড়পা বানে উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যের বেহাল অবস্থা। বন্যার জেরে অসমে মৃত ৫। নাগাল্যান্ডে গত কয়েকদিনে বন্যার জেরে মৃত ৯, নিখোঁজ ৪। অন্তত ৭,৪০০ মানুষ ক্ষতিগ্রস্ত।
দুর্গতদের উদ্ধারে কাজে নেমেছে সেনাবাহিনি, এনডিআরএফ, নাগাল্যান্ড প্রশাসন। সবচেয়ে খারাপ অবস্থা মন জেলায়। মন শহরের শান্থাম ওয়ার্ডে হড়পা বানে ভেসে গেছে ৫ ব্যক্তি। নাগিনীমারায় মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গেছে ৪ জন, তাদের উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের হাড় ভেঙেছে। নাগাল্যান্ডের বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে চারজন নিখোঁজ, তল্লাশি অভিযান চলছে।
প্রাথমিক অনুমানে ১০ জেলার ৯৩ গ্রামের ৬৪ বাড়ি জলের তলায়। তবে কর্তৃপক্ষের আশঙ্কা এই সংখ্যা আরও বেশি হতে পারে। এপর্যন্ত ৮৩ গবাদি পশুর মৃত্যু হয়েছে বন্যার জেরে। ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে শামাতোরে সবচেয়ে বেশি প্রভাব দেখা গেছে বন্যার। ছয়টি গ্রামের প্রায় ৭ হাজার মানুষ ঘরছাড়া। তুয়েনসাংয়ে ১২ গ্রামের অন্তত দুশো মানুষ ঘরছাড়া। জুনহেবোতোয় ৩০ গ্রামে ভূমিধস, ২৬ জন ঘরছাড়া।
টানা বৃষ্টিতে নাগাল্যান্ডের বিভিন্ন জেলায় রাস্তা ভেঙে গেছে, সরকারি পরিকাঠামো বিপর্যস্ত, কৃষিজমি জলের তলায়।