শান্তিপূর্ণ প্রতিবাদে কাউকে বেআইনিভাবে আটক করা যাবে না, নির্দেশ শীর্ষ আদালতের

29

পৃথা দাশগুপ্ত, কলকাতা: দিল্লিতে স্বভাবিক রাখতে হবে মেট্রো ও রেল পরিষেবা, স্পষ্ট জানাল শীর্ষ আদালত। পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদে কাউকে বেআইনি ভাবে আটক করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের।

দিল্লির পরিস্থিতি উত্তাল হওয়ায় ছুটির দিন রবিবার শীর্ষ আদালতে মামলার শুনানি হয়। দিল্লি পুলিশের নিরাপত্তা নিয়ে দায়ের হওয়া মামলায় আজ এই নির্দেশ সুপ্রিম কোর্টের।এমনকি রাজধানীতে নেট পরিষেবা সচল‌ রাখতে হবে বলে জানিয়েছ কোর্ট।

সি ই সি জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সিজেপির বিক্ষোভ। উত্তাল হয় রাজধানী। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লি। চারিদিকে ব্যারিকেডের পাশাপাশি জমায়েত আটকাতে বহু ট্রেন বাতিল করা হয়। বিমান থেকে আটক করা হয় সিজেপির নেতাদের। ‌

দিল্লির ৪৫টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা হয়। যন্তর মন্তর সংলগ্ন এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। ব্যাহত জনজীবন।‌

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, প্রতিবাদ সবাই করতে পারবে, সেটা সকলের অধিকার, কিন্তু আইন ভেঙে কোন প্রতিবাদ করা যাবে না। ‌

শীর্ষ আদালতের নির্দেশ ,

সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে, মেট্রো পরিষেবা সীমিত হতে পারে, কিন্তু সম্পূর্ণ বন্ধ হতে পারে না।

সংবাদমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে ট্রাফিক কন্ট্রোলের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানাতে হবে।

৯ অক্টোবর সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল মেট্রো পরিষেবা বন্ধ করা যাবে না। সেই নির্দেশ অমান্য করার অপরাধে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে কেন আদালত অবমাননার পদক্ষেপ নেওয়া হবে না, সে বিষয়ে হলফনামা জমা দিয়ে জবাব দেওয়ার জন্য নোটিস ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই স্টেটাস রিপোর্ট মঙ্গলবারের মধ্যে জমা দিতে হবে।

ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক রাখতে হবে

মেট্রো এবং ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি চূড়ান্ত অবনতি না হলে মেট্রো এবং ট্রেন পরিষেবা বন্ধ করা যাবে না।

ট্রাফিক স্বাভাবিক রাখতে হবে। অবিলম্বে ব্যারিকেড মোতায়েন কমাতে হবে।

আইনজীবী এবং সাংবাদিকদের কাজের ক্ষেত্রে দায়িত্ব পালনে কোনও বাধা দেওয়া যাবে না

সুপ্রিম কোর্ট এও স্পষ্ট করে, যে তথ্য আইনে সরকারের যে অধিকার রয়েছে, তা কেড়ে নেওয়া হচ্ছে না। সাধারণ মানুষের সুস্থ-স্বাভাবিক জীবনযাপন আইন মেনেই নিশ্চিত করতে হবে। কোনওরকম বেআইনি আটক করা চলবে না। শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে অবৈধ আটক করা যাবে না।

বিক্ষোভ মোকাবিলার সময় পুলিশ কর্মীদের ব্যাজ যাতে থাকে, সে বিষয় নিশ্চিত করার প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করতে হবে। ‌

সুপ্রিম কোর্টের সামনে থেকে ১৬৩ ধারায় জারির নোটিস অবিলম্বে পুলিশকে সরাতে নির্দেশ শীর্ষ আদালতের।

আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা।