কোনও ফোন বা ইন্টারনেট নেই: NEET পরীক্ষা পর্যন্ত প্রশ্নপত্র প্রস্তুতকারীদের একাধিক নিষেধাজ্ঞা

36

নিউজ ডেস্ক: NEET UG প্রশ্ন ফাঁসে ফের পরীক্ষা হবে ২২ জুন। তার আগে আর কোনও রকম রাশ আলগা করতে চাইছে না ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। নিট পরীক্ষা বা প্রশ্নপত্রের নিরাপত্তা বজায় রাখতে প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়াটিকে বিশেষ নজরে রাখা হয়েছে। যাঁরা নিটের প্রশ্নপত্র প্রস্তুতের সঙ্গে যুক্ত তাঁদের কাছে থাকছে না কোনও ফোন। ইন্টারনেটও ব্যবহারের কোনও সুযোগ নেই তাদের কাছে। বাইরের জগতের থেকে তাঁদের দূরেই রাখা হয়েছে।

২১শে জুন NEET UG পরীক্ষা না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধগুলি বলবৎ থাকবে।

২১শে জুন NEET UG পরীক্ষা না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধগুলি বলবৎ থাকবে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যেকোনো সম্ভাবনা রুখতে NTA অভ্যন্তরীণ নিরাপত্তার একাধিক স্তরও নিশ্চিত করেছে। জুন মাসের শুরু থেকেই প্রশ্নপত্রের কাজে যুক্ত শিক্ষক ও বিষয়-বিশেষজ্ঞদের একটি দল গঠন করা হয়েছিল। তখন থেকেই তাঁদের সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে।

ফের এই পরীক্ষার আগে প্রশ্ন যাতে কোনোভাবেই ফাঁস না হয়, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে।


ফের এই পরীক্ষার আগে প্রশ্ন যাতে কোনোভাবেই ফাঁস না হয়, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রশ্নপত্র নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় বিমান বাহিনীকে (IAF)।

এছাড়া, পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য সারা দেশে প্রায় পাঁচ লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে বলে সূত্রের খবর। পরীক্ষা প্রক্রিয়ায় কোনো ধরনের বিঘ্ন রুখতে কর্তৃপক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত নজরদারি ক্যামেরা ব্যবহারয় নজরদারি চালাবে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত ৩ মে নিট পরীক্ষা দেশজুড়ে বাতিল হয়।


ফলে ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থীকে ফের পরীক্ষায় বসতে হবে। ইতিমধ্যেই ফের পরীক্ষায় বসার মতো আত্মবিশ্বাস না রাখতে পেরে আত্মহত্যা করেছেন কয়েকজন পরীক্ষার্থী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাও দাবি করেছেন পড়ুয়াদের একাংশ। বিরোধীরাও সরব।

NEET-এর মতো বড় আকারের পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে আগে থেকেই একটি বিস্তারিত নিয়মাবলী বা প্রোটোকল অনুসরণ করা হয়। এতে প্রশ্নপত্রের একাধিক সেট তৈরি করা হয় এবং প্রতিটি সেটের জন্য আলাদা আলাদা দল নিয়োজিত থাকে। এমনভাবে এই ব্যবস্থাটি সাজানো হয়েছে যাতে পরীক্ষার জন্য শেষ পর্যন্ত কোন সংস্করণটি (সেট) বেছে নেওয়া হবে, তা আগে থেকে কারও পক্ষে জানা সম্ভব না হয়। এত সব সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও, সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় NTA-র বিরুদ্ধে একাধিক গাফিলতির বিষয়টি প্রকাশ্যে এসেছে।

সিবিআই (CBI)-এর তদন্ত চলাকালীন এই ঘটনায় পিভি কুলকার্নির নাম উঠে আসে; যিনি এনটিএ (NTA)-র সঙ্গে বেশ কয়েক বছর ধরে বিষয়-বিশেষজ্ঞ (subject expert) হিসেবে কাজ করছিলেন। তদন্তকারীরা জানতে পারেন, NEET প্রশ্নপত্রের একাধিক প্রশ্ন ফাঁসে হাত রয়েছে পিভি কুলকার্নির। সিবিআই কুলকার্নিকে গ্রেফতার করে। পাকড়াও হয় একাধিক প্রফেসর সহ বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষকও।

শিক্ষা মন্ত্রক এবং এনটিএ-র মধ্যে কয়েক দফা আলোচনার পর কর্তৃপক্ষ ঘোষণা করে যে, আগামী ২১ জুন পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের তদন্তের বিষয়টি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাতে তুলে দেওয়া হয়।