‘আবার পরীক্ষা দেওয়ার মতো শক্তি নেই’, নোট লিখে আত্মঘাতী NEET পরীক্ষার্থী

24

নিউজ ডেস্ক: ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে প্রস্তুতি শুরু করেছিল দেশের বহু ছাত্র-ছাত্রী। কিন্তু NEET UG-র প্রশ্ন কেনা-বেচার বিষটি প্রকাশ্যে আসতেই পরীক্ষা বাতিল করা হয়। এক লহমায় বহু নিম্নবিত্ত পরিবারের কষ্ট করে প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের স্বপ্নে ধাক্কা লাগে। তেমনই একজন মধ্যপ্রদেশের মউগঞ্জ জেলার আকাঙ্ক্ষা চতুর্বেদি। তার বয়স ১৮ বছর। মেডিক্যালসের প্রবেশিকা পরীক্ষা দিয়েছিল আকাঙ্ক্ষা। নাগপুরে নিট-এর প্রস্তুতি চালাচ্ছিল। সেখানেই মা-বাবাও থাকতেন মেয়ের সঙ্গে গত ২০ মে ঘর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

আকাঙ্ক্ষার বাবা একজন কৃষক। বাড়তি উপার্জনের জন্য নাগপুরে রান্নার কাজ করেন। মেয়ের পড়াশোনার খরচ যোগাতেই এই চেষ্টা বাবার। এমনকি মেয়েকে পড়াতে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩ লক্ষ টাকা লোনও নিয়েছিলেন আকাঙ্ক্ষার বাবা।
এবার নিট পরীক্ষায় ভালো ফল করবে বলেই আশা ছিল ১৮ বছরের মেয়েটার। যখন প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসে তারপর থেকে কেমন যেন ঝিমিয়ে পড়েছিল মেয়েটা। ফের ২১ জুন পরীক্ষা। মৃত্যুর আগে একটি নোটে সে মা-বাবার কাছে ক্ষমা চেয়েছে। আর একবার পরীক্ষা দেওয়ার মতো ক্ষমতা তার নেই বলেও নোটে উল্লেখ করেছে অনেক স্বপ্ন থাকা মেয়েটার।

এই পড়ুয়ার মৃত্যু নিয়ে এক্স পোস্টে মোদী সরকারকে খোঁচা দিয়ে রাহুল গান্ধী লেখেন, ‘আকাঙ্ক্ষার মৃত্যু আত্মহত্যা ছিল না—এটা মোদীজির অধীনে থাকা একটি দুর্নীতিগ্রস্ত, ভেঙে পড়া ব্যবস্থার পরিণতি। আর ধর্মেন্দ্র প্রধানজি? তিনি আজও তাঁর চেয়ারে বসে আছেন।
সেই একই কমিটি। সেই একই বদলি। সেই একই তদন্ত। কোনো সংস্কার নেই, কোনো ন্যায়বিচার নেই। মোদীজি, ক্ষমতা স্থায়ী নয়—এটা আসে আর যায়। কিন্তু আপনি ১২ বছরে শিক্ষা ব্যবস্থাকে যে পরিমাণে ধ্বংস করেছেন, ভারতের একটি গোটা তরুণ প্রজন্ম তার মূল্য দিচ্ছে।’


হৃদয় বিদারক এই কাণ্ড প্রকাশ্যে আসতেই বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে রাজনৈতিক কচকচানিও শুরু হয়েছে। বিরোধীরা মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন।

মৃত্যুর আগে ছাত্রীর লেখা নোট

ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট সহ এলাকার প্রাক্তন বিধায়ক সহ কয়েকজন যান মৃতের বাড়িতে। আড়াই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন তাঁরা। লোনের টাকা যাতে মকুব করা যায় সেই চেষ্টাও তাঁরা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে।
টাকা না হয় মকুব হয়ে যাবে। কিন্তু সন্তান কি ফিরবে? NTA-এ সহ নিট উইজি পরীক্ষার সঙ্গে যুক্ত কর্তাদের লোভের খেসারত দিতে হচ্ছে ২২ লক্ষ পরীক্ষার্থীদের। কত স্বপ্ন ফের প্রশ্নের মুখে।