জেট সেট গো…এবার ভারতেই রাফাল যুদ্ধ বিমান তৈরির প্রস্তুতি, ভয়ে পাকিস্তান!

19

নিউজ ডেস্ক: অপারেশন সিঁদুর। তার আগে সার্জিক্যাল স্ট্রাইক। পাকিস্তানকে একের পর জবাব দিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে পিছনে লাগলে কতটা ভয়ঙ্কর হতে পারে তিরঙ্গাধারী দেশ। এবার প্রতিরক্ষা ক্ষেত্রকে শক্তিশালী করতে আরও রাফাল যুদ্ধ বিমান কেনার প্রস্তুতি ভারতের। ফ্রান্স থেকে আরও ১১৪টি রাফাল জেট কিনবে ভারত। আগেই ভারতের কাছে ৩৬টি রাফাল যুদ্ধ বিমান মজুত আছে। দেশের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং চার দিনের ফ্রান্স সফরে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, রাফাল জেট কেনার জন্য ফ্রান্সের এক আধিকারিককে ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে। এবার দরদাম সহ আনুসঙ্গিক বিষয়গুলি নিয়ে আলোচনার পর শুরু হবে কাজ। সূত্রের খবর, আগামী এক বছরের মধ্যে পাকাপাকি হবে।

বায়ুসেনা প্রধানের ফ্রান্স যাত্রা গুরুত্বপূর্ণ:

আশা করা হচ্ছে, ফ্রান্সের প্রধান প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের বায়ুসেনা প্রধান। এদের মধ্যে রয়েছে দাসো এভিয়েশন যারা রাফাল যুদ্ধবিমান তৈরি করে। এমবিডিএ, যারা মেটিওর ও স্ক্যাল্প-এর মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করে। মনে করা হচ্ছে, শুধু ফাইটার জেট কেনাই নয়, পাশাপাশি টেকনিক্যাল সহায়তা, ভারতীয় অস্ত্রের আধুনিকিকরণের বিষয় নিয়েও কথা হবে ফ্রান্সের সঙ্গে।


প্রধানমন্ত্রী মোদীরও ফ্রান্স সফরের সম্ভাবনা:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুন মাসের মাঝামাঝি ফ্রান্সে যেতে পারেন। যদি এই সফর হয় তাহলে রাফাল চুক্তি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল। এই চুক্তি হবে সরকার-থেকে-সরকার (Government-to-Government) মডেলে। সেই জন্য দুই দেশের শীর্ষ নেতৃত্বের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।

ভারতের কেন যুদ্ধ বিমান জরুরি:
ভারতীয় বায়ু সেনায় ৪২ জন স্কোয়াড্রন রাখার ব্যবস্থা আছে। কিন্তু বর্তমানে দেশের কাছে রয়েছে ২৯ স্কোয়াড্রন। মিগ-২১ এর মতো পুরনো যুদ্ধ বিমানকে এখন আর ব্যবহার করে না ভারত। তাই ফ্রান্সের রাফালের মতো ১১৪ নতুন মাল্টিরোল লড়াকু বিমান রাখার চেষ্টায় ভারত।

রাফাল বিমান তৈরি হবে ভারতেই:
নতুন যে ১১৪টি রাফাল যুদ্ধ বিমানের চুক্তি হবে সেই সমস্ত বিমান তৈরি হবে দেশেই। সূত্রের খবর, ১১৪ যুদ্ধ বিমানের মধ্যে ৯৪টি রাফাল তৈরি হওয়ার সম্ভাবনা ভারতেই। বাকি বিমান ফ্রান্স থেকে আসবে। এর জন্য দাসো এভিয়েশন কোনো ভারতীয় কোম্পানির সঙ্গে অংশীদার হিসেবে কাজ করতে পারে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এই প্রকল্পে প্রায় ৫০ শতাংশ দেশীয়করণের লক্ষ্যে। এর অর্থ, এই যুদ্ধ বিমানে ভারতের প্রযুক্তি, অস্ত্র থাকবে রাফালে বিমানে। ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষে এই পদক্ষেপ।

২০১৬ সালে ভারত-ফ্রান্স যুক্তিতে ৩৬টি রাফাল বিমান কিনেছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। পাশাপাশি নৌসেনার জন্য ২৬ রাফাল-M জেট-এর চুক্তি আগেই হয়ে গেছে। এবার ১১৪ রাফাল ভারতে এলে মোট ১৭৬টি রাফাল বিমানের অধিকারি হবে ভারত। যার ফলে আকাশে ভারতের শক্তি আরও প্রবল হবে।
প্রতিবেশী শত্রু দেশ পাকিস্তান আর তাদের মদতদাতা চিনকেও কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে ১৪০ কোটি জনগণের দেশ ভারত।