পৃথা দাশগুপ্ত: সিজিও কমপ্লেক্স- এ ইডির হাজিরা এড়ালেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই হাজিরা এড়িয়েছেন এমনটাই সূত্র মারফত খবর। ফের মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিজিও কমপ্লেক্সে ১লা জুন হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে তাঁকে।
পুরনিয়োগ দুর্নীতিতে এর আগেও একাধিক বার রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু বারবারই কোনো না কোন কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি। তার মধ্যে একটা বড় কারণ ছিল বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের পরেও তিনি বাথরুমে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন বলেও হাজিরা এড়ান। গত ১৫ মে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। প্রায় ১০ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ১লা জুন তাঁকে পুরনিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়েছে।
পুর নিয়োগ দুর্নীতি মামলা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে সুজিত বসু। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুজিত বসু এবং রথীন ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে বলে সূত্রের খবর।