রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

5

পৃথা দাশগুপ্ত: রাজ্যে স্ট্যাম্প পেপারের অভাব।‌ অভিযোগ, রাজ্যে মিলছে না ১০ টাকা ও ২০ টাকার স্ট্যাম্প পেপার। ফলে সমস্যায় সাধারণ মানুষ।‌ এই অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। বিস্ফোরক অভিযোগ, যে সব স্ট্যাম্প পেপার ভেন্ডারদের অনুমোদন রয়েছে, তাঁদের প্রশাসনের তরফে অলিখিত নির্দেশ মোতাবেক ইতিমধ্যেই নাকি বাজার থেকে ২৫ হাজারের বেশি স্ট্যাম্প পেপার তুলে নিয়ে সেই সব স্ট্যাম্প পেপার নাকি পাঠনো হচ্ছে রাজ্যের থানাগুলোতে।

কলকাতা হাইকোর্টে অভিযোগকারীর দাবি , তৃণমূলের প্রতীক সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে হলফনামা জমা দেওয়ার। সেই হলফনামা জমা করতে হবে ঋতব্রত গোষ্ঠীকে। অভিযোগকারী দাবি, গণতান্ত্রিক তৃণমূলের হয়ে ওই স্ট্যাম্প পেপারে সই করাচ্ছে পুলিশ।

অভিযোগকারী অভিযোগ , কোনও স্ট্যাম্প পেপার তুলতে হলে নির্দিষ্ট আইন মেনে তা তুলতে হয়। স্ট্যাম্প পেপারের একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশনও হয়। কিন্তু অভিযোগকারী অভিযোগ করছেন, যেভাবে কাজ হচ্ছে সেখানে কোনও রেজিস্ট্রেশনও হচ্ছে না। আর এই মর্মেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। কলকাতা হাইকোর্টে আবেদনকারী আবেদন, পুলিশ যেন এই কাজ না করে।‌ এ ছাড়া এই সব স্ট্যাম্প পেপার বাজেয়াপ্ত করা হোক বলে আবেদনে জানান তিনি।‌ আগামী ১৯ এপ্রিল অর্থাৎ অষ্টমীর দিন প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির সম্ভাবনা যা নজিরবিহীন।