হাইকোর্টে ধাক্কা সিপিআইএম নেতা লাহেক আলির

26

পৃথা দাশগুপ্ত,কলকাতা:বারুইপুরে কিশোরী নির্যাতনের ঘটনার পরে বারুইপুরের সিপিআইএম প্রার্থী আপাতত হেফাজতে। তাঁর রক্ষাকবচের মামলা খারিজ করল বিচারপতি সৌগত ভট্টাচার্য। কোনও হস্তক্ষেপ করল না হাইকোর্ট একক বেঞ্চ।

আজ লাহেক আলির আইনজীবী অভিষেক হালদার আদালতে স‌ওয়াল জবাবে জানান, ”নানা চাপের গোষ্ঠীর তকমায় বারুইপুর কাণ্ডে গ্রেফতার করা হয়েছে। সে বিষয় বিবেচনা করুক আদালত।”

বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ”মামলার অন্যতম আবেদন পুলিশের গ্রেফতার থেকে রক্ষাকবচ। গ্রেফতারের পর এইসব মামলার শুনানি গুরুত্বহীন। নির্দিষ্ট জায়গায় আবেদন করুক মামলাকারী৷”

মঙ্গলবার সূর্যপুর কাণ্ডে গ্রেফতার সিপিআইএম নেতা লাহেক আলির ৮ দিনের পুলিশ হেফাজত শেষে মঙ্গলবার তাঁকে ফের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে আদালত আরও ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে খবর, ভাঙচুর, অবরোধ ও অন্যান্য অভিযুক্তদের ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্যই এই আবেদন৷

বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে যে ব্যাপক বিক্ষোভ, অবরোধ এবং হিংসার ঘটনা ঘটেছিল, সেই মামলায় সিপিএমের রাজ্য কমিটির সদস্য ও বারুইপুর পশ্চিমের প্রাক্তন প্রার্থী লাহেক আলি-কে ১২ জুলাই রাতে পুলিশ গ্রেফতার করে।