পৃথা দাশগুপ্ত, কলকাতা: চোরবাগানে ১৯ জনের মৃত্যুর জন্য দায়ী কে? কেন এরম হল ? তা খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে ছয় সদস্যের সিট গঠন করল রাজ্য সরকার। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য, স্বরাষ্ট্র দফতরের প্রতিনিধি রয়েছেন এই টিমে।
মঙ্গলবারই প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।
মোট ১০টি বিষয়ে তদন্ত করবে সিট
ঠিক কী হয়েছিল, এই ভিড় এমন মারাত্মক আকার নিল কখন ?
বিপর্যয়ের কারণ কী? বেশী ভিড়, খারাপ আবহাওয়া, গেট ম্যানেজমেন্ট, গুজব, কারেন্ট চলে যাওয়া, এন্ট্রি , এক্সিট ঠিক ছিল কিনা
আবহাওয়া রিপোর্ট কী ছিল ?
রাস্তা, ব্যারিকেড, সিঁড়ি, গেট, ইমার্জেন্সি এক্সিট ঠিক ছিল?
পুজো উদ্যোক্তা, পুলিশ, দমকল, হাসপাতাল,পুরসভা, বিদ্যুৎ , পিওয়াইডি কত তাড়াতাড়ি কাজ করছে
সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিয়ো, কল রেকর্ড, মেডিক্যাল রেকর্ড খতিয়ে দেখা হবে।
ভিড় সামলানোর প্ল্যান, দুর্যোগ মোকাবিলা প্ল্যান, পুলিশ বন্দোবস্ত কী ছিল?
কার গাফিলতি ছিল তা খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ
আহত ও নিহতদের পরিবারকে কতটা সাহায্য/ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বা দেওয়া উচিত
উত্তর কলকাতার সরু গলিতে বড় পুজোর ভিড় কীভাবে বৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রণ করা যায়
সিট-কে ৩ মাসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দিতে হবে। অর্ডারটি সই করেছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।