পৃথা দাশগুপ্ত,কলকাতা:শহরজুড়ে হালকা শীতের আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে উষ্ণতা। দুপুরের দিকে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। রাত ও ভোরের দিকে থাকবে শীতের আমেজ।
আলিপুর হাওয়া দপ্তর সূত্রে খবর, আজ রাজ্যের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। কলকাতা থেকে শুরু করে অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যেই কারণে উত্তুরে হাওয়া প্রবেশে কোনও বাঁধা নেই।
সকাল থেকেই পরিষ্কার রয়েছে আকাশ। যদিও ভোরের দিকে শহরের কুয়াশার দেখা মিলেছে।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাও শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ,দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া ,দুই বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে বেলার দিকে শুষ্ক আবহাওয়া থাকবে।
পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া, বীরভূম এই কয়েকটি জেলাতে কারোর বেশি নিম্নমুখী। ১৫ ডিগ্রী কাছাকাছি চলে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টির পূর্বাভাস নেই। পর্যটকদের জন্য মনোরম আবহাওয়া। উইকেন্ডেও উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে।