ভারতের দ্রুততম মানুষ, অনুপ্রেরণা বোল্ট

19

নিউজ ডেস্ক: বিশ্বের দ্রুততম মানব হিসেবে রেকর্ড রয়েছে উসেইন বোল্টের। তাঁকে দেখেই অনুপ্রেরণা। এবার ভারতও পেল এক দ্রুততম মানবকে। ১০০ মিটার দৌড়ে ঐতিহাসিক ১০.০৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ১০.১০ সেকেন্ডের কম সময়ে দৌড় শেষ করেন গুরিন্দরবীর সিং। এক কথায় বলতে গেলে, গুরিন্দরবীর এখন ভারতের দ্রুততম পুরুষ।

ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতার আয়োজিত হয় মোরাবাদির বিরসা মুন্ডা স্টেডিয়ামে। ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে গুরিন্দরবীর সিং ১০.০৯ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন। তিনিই প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি ১০.১০ সেকেন্ডের চেয়ে কম সময়ে এই রেস শেষ করলেন। এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদে গ্লাসগো কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করেছেন তিনি। এশিয়ান গেমসেও জায়গা করে নিয়েছেন

রেকর্ড গড়ার পর ট্র্যাক থেকেই তাঁর লেখা একটি বার্তা, ‘১০.১০। কাজ এখনও শেষ হয়নি। অপেক্ষা করুন, আমি এখনও লড়ছি।’
২৪ বছরের গুরিন্দরবীর পাঞ্জাবের বাসিন্দা। তাঁর কীর্তিতে ভারতীয় নৌসেনার তরফে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পোস্ট। তাঁর দৌড়ের ভিডিও এবং একাধিক ছবি পোস্ট করে লেখা হয়, ইন্ডিয়ান নেভি স্যালিুটস দ্য স্পিরিট, স্পিড ও চ্যাম্পিয়নের ডেডিকেসন।

বোল্টের দ্বারা অনুপ্রাণিত গুরিন্দরবীর
২০০৮ সালের বেজিং অলিম্পিকে উসেইন বোল্টের দাপট দেখার পর গুরিন্দরবীরের স্প্রিন্টিংয়ে ঝোঁক বাড়ে। জলন্ধরের কাছে পাতিয়াল গ্রামে নিজের বাড়িতে শুরুতে স্থানীয় প্রতিযোগিতায় দৌড়ে কাটান। এরপর পাঞ্জাব ইনস্টিটিউট অফ স্পোর্টসে কোচ সরবজিৎ সিংয়ের অধীনে প্রশিক্ষণ নিতে জলন্ধরে চলে যান। এই পরিবর্তন সবকিছু বদলে দেয় — কাঠামোগত প্রশিক্ষণ তাঁকে স্প্রিন্টের কৌশল, রেসের পরিকল্পনা এবং শীর্ষ-স্তরের প্রস্তুতিতে আরও এগিয়ে দেয়।

জুনিয়র পর্যায়ে সাফল্য এবং উত্থান
তার প্রথম বড় সাফল্য আসে কোয়েম্বাটুরে অনুষ্ঠিত ২০১৮ সালের ফেডারেশন কাপ ন্যাশনাল জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। অনূর্ধ্ব-২০ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে গুরিন্দরবীর ১০.৪৭ সেকেন্ড সময় নিয়ে একটি নতুন জাতীয় জুনিয়র রেকর্ড গড়েন। যা অগাস্টিন ইয়েসুদাসের দীর্ঘদিনের ১০.৫৭ সেকেন্ডের রেকর্ডটি ভেঙে দেয়।