‘ডোনাল্ড ট্রাম্প’কে প্রাণ ভিক্ষা বাংলাদেশ সরকারের

42

নিউজ ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে মহিষটিকে কোরবানি দেওয়া হল না। বকরি ইদ উপলক্ষে বাংলাদেশে প্রথা মেনেই বহু পশুর জবাই হয়েছে। কিন্তু প্রাণে বেঁচেছে ট্রাম্পের নামে মহিষটি। মহিষটি কুরবানির উদ্দেশ্যে ঢাকার কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। প্রতি কেজি ৫৫০ টাকা হিসেবে মহিষটির দাম চূড়ান্ত হয়।

অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মহিষটিকে যে ব্যক্তি কিনেছিলেন তাঁর থেকে ফিরিয়ে আনা হয়েছে। তাঁকে মহিষের দাম ফিরিয়ে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের খামারেই রাখা মহিষটিকে। মন্ত্রী জানিয়েছেন, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা ছিল। কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটিকে নিয়ে কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এর সাদা লোম ও চুলের স্টাইল অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। আপাতত মহিষটিকে চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে রাখা হবে। কালো মহিষের বিরল জিনগত বৈশিষ্ট্য বা অ্যালবিনিজমের কারণে এই মহিষটির গায়ের রঙ হয়েছে গোলাপি এবং কপালে ডোনাল্ড ট্রাম্পের মতো সোনালি চুল রয়েছে। এই অনন্য রূপের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেও মহিষটি তুমুল আলোচনায়।

ভাইরাল হওয়ার পর বহু মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনেও এই মহিষকে নিয়ে চর্চা শুরু হয়।