বিসর্জনের নজরদারিতে কলকাতায় এক ডজন আইপিএস

20

পৃথা দাশগুপ্ত, কলকাতা: কলকাতা সহ রাজ্যের চারটি বড় শহরে প্রতিমা নিরঞ্জনের নজরদারির দায়িত্বে এবার ১৮ আইপিএস অফিসার। শুধু কলকাতাতেই মোতায়েন থাকবেন ১২ জন।

রাজ্য পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আজ থেকে শনিবার অর্থাৎ ২৪ অক্টোবর পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে যে নিরঞ্জন প্রক্রিয়া চলবে, তার তদারকি করবেন আইপিএস আধিকারিকরা। প্রত্যেকের নাম ধরে ধরে আলাদা করে শিডিউল ভাগ করে দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশ এলাকায় ২১ এবং ২৩ অক্টোবর বিসর্জন তদারকি করবেন আইপিএস গৌরব শর্মা, সোমা দাস মিত্র, রশিদ মুনির খান, আকাশ মাঘারিয়া, সুরেশকুমার চাডিভে এবং ধৃতিমান সরকার।

২২ এবং ২৪ অক্টোবর কলকাতা পুলিশ এলাকায় তদারকির দায়িত্বে থাকবেন আইপিএস প্রবীণকুমার ত্রিপাঠী, ইমরান ওয়াহাব, শীষ রাম ঝাঝরিয়া, সৌম্য রায়, পারিজাত বিশ্বাস এবং সিদ্ধার্থ ধাপোলা।

কলকাতা ছাড়াও হাওড়া, বারাকপুর, চন্দননগরে বিসর্জনের ক্ষেত্রে দু’জন করে মোট ছ’জন আইপিএস-কে পাঠানো হয়েছে।

২১ ও ২৩ তারিখ হাওড়া পুলিশ জেলায় বিসর্জনে নজরদারি চালাবেন আইপিএস ইন্দ্র চক্রবর্তী।

২২ ও ২৪ তারিখ দায়িত্বে থাকবেন আভারু রবীন্দ্রনাথ।

বারাকপুর পুলিশ জেলায় পলাশচন্দ্র ঢালি এবং দ্যুতিমান ভট্টাচার্য

চন্দননগরে দায়িত্ব পেয়েছেন আইপিএস অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং আইপিএস সন্দীপ মণ্ডল।

চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হ‌ওয়ার ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। গ্রেপ্তারও হয়েছেন ৬ জন। এবার বিসর্জনের ক্ষেত্রে যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য বাড়তি সতর্ক কলকাতা পুলিশ ।