আজ ফিরছেন না মমতা, সোমবার আরো বড় প্ল্যান

29

পৃথা দাশগুপ্ত, কলকাতা: দিল্লিতে টানটান উত্তেজনা। সি ই সি
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে ধুন্ধুমার কান্ড। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেড় ঘন্টা আটক করে রাখা হয়।‌

প্রিজন ভ্যানে যাওয়ার সময় ‘উই স্যাল ওভার কাম’ গান শোনা যায় মমতা-দোলা সেনদের কন্ঠে।‌
আজ রাতের ফেরার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সোমবার আরও বড় ‘প্ল্যান’ তাঁর।

সূত্রের খবর, আজ রাত ন’টার ফ্লাইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেরার কথা থাকলেও ফ্লাইট বাতিল করেছেন তিনি।‌

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সোমবার আরো বড় পরিকল্পনা রয়েছে তাঁদের। সুপ্রিম কোর্ট অভিযানে রাহুল গান্ধীর সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রধান বিচারপতি সূর্যকান্তের হাতে তুলে দেবেন স্মারক লিপি।

কালীঘাটপন্থী তৃণমূলের নেতা-নেত্রীদের দাবি, আজ তাঁরা জ্ঞানেশ‌ কুমারের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন, সেই সময় তাঁদের আটক করা হয়েছে।