মহাকাশে ভারতের আরও এক সাফল্য়, ‘NAUGHTY BOY ‘-এবার মহাকাশের কক্ষপথে

28

নেউজ ডেস্ক: মহাকাশ গবেষণায় ফের বড় সাফল্য় পেল ভারত । শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল ISRO-র GSLV-F17 । রকেটটির প্রধান payload ছিল উন্নত Earth Observation Satellite EOS-05।
ভোর ২টা ৫৫ মিনিটে নির্ধারিত সময় অনুযায়ী উৎক্ষেপণের পর সফলভাবে নির্দিষ্ট Sub-Geosynchronous Transfer Orbit-এ পৌঁছে দেওয়া হয় EOS-05-কে।
ISRO চেয়ারম্যান ড. ভি. নারায়ণন জানান, GSLV-F17 অত্যন্ত নির্ভুলতার সঙ্গে EOS-05-কে নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে। এই সাফল্য GSLV-এর ১৯তম মিশন সম্পন্ন করল।
EOS-05-এর বিশেষত্ব হল, প্রায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতা থেকে পৃথিবীর বিস্তীর্ণ অংশের ছবি সংগ্রহ করতে পারবে এই উপগ্রহ। আলো, ইনফ্রারেড, মাল্টিস্পেকট্রাল এবং হাইপারস্পেকট্রাল—বিভিন্ন ব্যান্ডে উন্নত মানের ছবি তোলার সক্ষমতা রয়েছে এর।
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং এই সাফল্যকে ভারতের মহাকাশ সক্ষমতার আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে, Gaganyaan কর্মসূচিতেও জোরকদমে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ISRO চেয়ারম্যান ড. ভি. নারায়ণন । সবমিলিয়ে ‘নটি বয়’-এর সফল উড়ানে গোটা দেশের বিপর্যয় মোকাবিলায় কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।