শ্রীভূমিতে রেলে কাটা পড়ে দু-জনের মৃত্যু, চন্দ্রনাথপুরেও একজনের মৃত্যু

7

মিস্টু দত্ত ও রাজর্ষি শর্মামজুমদার শ্রীভূমি ও বড়খলা: শ্রীভূমিতে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। ট্রেনের তলায় চাপা পড়ে মারা গেলেন দুজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চরগোলা এলাকায়। মৃত দুজনের নাম আব্দুল মান্নান ও সুরজ রায়।

শ্রীভূমি সরকারি হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছেন নিহতদের পরিবারের লোকেরা। বৃহস্পতিবার দুপুরে। ছবি – নিজস্ব

কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ঠ নয়। চরগোলা সেতুর কাছেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ। দুর্ঘটনার পুলিশ মৃতদেহ উদ্ধার করে শ্রীভূমি হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য।

এদিকে, কাছাড়ের চন্দ্রনাথপুর রেল স্টেশনের পাশে উদ্ধার রক্তাক্ত দেহ। বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ দেখতে পান এলাকাবাসী। সঙ্গে সঙ্গে তাঁকে সোনাপুর রামকমল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় ওই ব্যক্তির। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।