হাতিগাঁও অপহরণকাণ্ডে গ্রেফতার ৪, অক্ষতবস্থায় উদ্ধার জুনাম আহমেদ

3

স্টাফ রিপোর্টার: গুয়াহাটির রোমহর্ষক অপহরণকাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলদৈ থেকে উদ্ধার অপহৃত জুমান আহমেদ। পুলিশের অভিযানে গ্রেফতার চার অপহরণকারী।

গত ২৬ মে গুয়াহাটির হাতিগাঁও এলাকার বিষ্ণুজ্যোতি পথের বাসিন্দা শরিফুল হোসেনের ভগ্নিপতি জুমান আহমেদকে একটি হোম-স্টে থেকে সন্ধানহীন হন। পরিবারের লোকেরা প্রথমে ঘটনাটিকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু একটি ফোন কলে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকেরা। তখনই সবাই জানতে পারেন জুমান আহমেদকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ৫ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে। অসহায় পরিবার তখন হাতিগাঁও পুলিশের সঙ্গে যোগাযোগ করে। মোবাইল লোকেশনের সহ বিভিন্ন তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অক্ষতবস্থায় উদ্ধার করে জুনাম আহমেদকে।

পুলিশ জানিয়েছে, সিপাঝারে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ জুনাম আহমেদকে উদ্ধারের পাশাপাশি চার অপহরণকারীকে গ্রেফতার করে। ধৃতদের নাম আবু সালাম, আসাতুল্লাআ আলি, রোজামিল আলি ও দালনুর হোসেন। ধৃতদের ম্যারাথন জেরা চালাচ্ছে পুলিশ। ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে হাতিগাঁও থানা। পুলিশ দ্রুত সাফল্য পেয়েছে ঠিকই, কিন্তু প্রশ্ন উত্থাপিত হয়েছে গুয়াহাটির আইনশৃঙ্খলা নিয়ে। দিনদুপুরে যদি একজন লোককে হোম-স্টে থেকে অপহরণ করা হয়, তাহলে মহানগরবাসী কতটা সুরক্ষিত?