নিউজ ডেস্ক: অন্যের অ্যাকাউন্ট হ্যাক করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে হত্যার হুমকির অভিযোগে কেরলম থেকে এক ব্যক্তি গ্রেফতার। অসমের নগাঁও জেলার জুরিয়া পুলিশ কেরলম থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
হিমন্ত বিশ্ব শর্মাকে হত্যা করলে দুকোটি টাকা দেওয়া হবে, এরকম পোস্ট করেছিলেন ধৃত ব্যক্তি, অভিযোগ পুলিশের। কেরলম থেকে ধৃত ব্যক্তি অসমের জুরিয়ার ধিং চাপরি এলাকার বাসিন্দা। নাম রশিদুল হক।
জুরিয়ার মোবারক আলির অ্যাকাউন্ট হ্যাক করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে হত্যার হুমকি দেন রশিদুল হক, অভিযোগ পুলিশের। হিমন্ত বিশ্ব শর্মাকে খুন করলে দুকোটি টাকা দেওয়া হবে, সমাজমাধ্যমে লিখেছিল রশিদুল হক।
যদিও ধৃত রশিদুল হকের দাবি, মোবারক আলির প্রতি ব্যক্তিগত শত্রুতা মেটাতে এরকম কাজ করেছিল। রশিদুল হক বলেছে, মোবারক আলি তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। ফেলে যায় তাদের বিশেষভাবে সক্ষম সন্তানকে। শুধু স্ত্রী নয়, তাদের জমানো ৫ লক্ষ টাকাও নিয়ে মোবারক আলি, অভিযোগ রশিদুলের। সেই রাগে মোবারক আলির অ্যাকাউন্ট থেকে রশিদুল মোবারকের অ্যাকাউন্ট থেকে হিমন্তকে খুনের হুমকি পোস্ট করে।