নিউজ ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সরকারি হাসপাতালে আগুনে ঝলসে মৃত্যু ১৫ সদ্যোজাতের। বুধবার সকালে আগুন লাগে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর স্ত্রীরোগ বিভাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া নার্সারি ওয়ার্ডে। আগুন লাগার সময় ওয়ার্ডে ছিল ১৬ সদ্যোজাত। মাত্র একজনকে বাঁচানো সম্ভব হয়েছে। ১৪ শিশুর দেহ সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালে এসিতে গোলমালের জেরে অগ্নিকাণ্ড। ওয়ার্ডের একটি এসির কম্প্রেসারে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে। সকাল সাড়ে ৭টা নাগাদ আগুন লাগে হাসপাতালে।
পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ইসলামাবাদের অন্যতম বড় সরকারি হাসপাতাল। আগুন লেগেছিল হাসপাতালের তৃতীয় তলার শিশুবিভাগে।
হাসপাতালের মুখপাত্র চিকিৎসক আনিজা জলিল বলেছেন, এসিতে শর্ট সার্কিটের জেরে এই বিস্ফোরণটি হতে পারে। প্রসঙ্গত কয়েকদিন আগে ভারতের অমরাবতীর সরকারি হাসপাতালে আগুন লেগে তিন সদ্যোজাতের মৃত্যু হয়েছিল।