নিউজ ডেস্ক: মণিপুরের কাংপোকপি জেলার তেইখাং কুকি গ্রামে দুষ্কৃতীদের গুলিতে মৃত ২, আহত ২। অভিযোগের তির এনএসসিএন-আই এবং জাফ-কে জঙ্গি সংগঠনের দিকে। ঘটনায় আইটি রোড করিডোর বরাবর সাধারণ বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
টি ওয়াইচং সাব-ডিভিশনে সোমবার সকাল সাড়ে নয়টা নাগদ গুলি চালানোর ঘটনা ঘটে। সশস্ত্র নাগা দুষ্কৃতীরা গ্রামবাসীদের দিকে গুলি ছুড়তে থাকে, কয়েকটি ঘরবাড়ি জ্বালিয়ে দেয় বলে অভিযোগ।
গুলিতে মৃত্যু হয়েছে লামতিংথাং নামে এক ব্যক্তির। এ ছাড়া মৃত্যু হয়েছে এক মহিলার। ঘটনাস্থলেই দুজনে প্রাণ হারান। এ ছাড়া গুলিবিদ্ধ এক মহিলা সহ দুজন।
মণিপুরে কৌশলগত গুরুত্ব রয়েছে আইটি রোডের। বিস্তৃত টিউইংলাং এলাকায় গত কয়েক সপ্তাহে মাঝে মধ্যেই সংঘর্ষ হয়েছে। সংরক্ষণ নিয়ে মণিপুরে মৈতেই-কুকি সংঘর্ষ চলছে তিন বছর ধরে। এখন যা মোড় নিয়েছে নাগা-কুকি সংঘর্ষে।
মণিপুরে প্রত্যন্ত অঞ্চলে বাহিনী বা মণিপুর পুলিশ কারো পর্যাপ্ত টহলদারি নেই। যার খেসারত দিচ্ছে সাধারণ কুকি ও নাগা সম্প্রদায়ের বাসিন্দারা।
Prev Post