নিউজ ডেস্ক:ঘটনা ২০১৬ সালের ২৫ শে জানুয়ারি এক ১৮ বছর বয়সি এক তরুণী বারামতী থেকে ট্রেনে উঠেছিলেন। তালেগাঁও রেলওয়ে স্টেশন আসতে তরুণীর খিদে পায়। তখন শরদ মুরলীধর সালভে ও অঙ্কিতসিং বিস্তা ওরফে কাঞ্চা নামে দুই ব্যক্তি তাঁকে খাবার খাওয়ানোর নাম করে স্টেশন সংলগ্ন পার্কিং এলাকায় একটি টিনের শেডে নিয়ে যায়। সেখানে তাঁকে অকথ্য শারীরিক অত্যাচার করা, একাধিকবার ধর্ষণ করারও অভিযোগ ওঠে। শুধু তাই নয় মোবাইলে ফোনে তরুণীর আপত্তিকর ছবি তুলে রাখে চম্পট দেয় ছত্রপতি সম্ভাজিনগরের বাসিন্দা ৩০ বছর বয়সি শরদ মুরলীধর সালভে এবং পুনের রাভেত এলাকার বাসিন্দা ৩০ বছর বয়সি অঙ্কিতসিং বিস্তা। পুনের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক এস. এম. তাপকিরে সোমবার ১৮ বছর বয়সী তরুণীকে ধর্ষণের ঘটনায় দুই দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন।