ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের

14

পৃথা দাশগুপ্ত: মাথায় হাত সাধারণ মধ্যবিত্তের। জ্বালানি সঙ্কটের জের। ফের দাম বাড়ল জ্বালানির। পেট্রলের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা ৬১ পয়সা। ডিজেলের দাম বাড়ল ২ টাকা ৭১ পয়সা প্রতি লিটার। এই নিয়ে গত দু সপ্তাহের মধ্যে চারবার দাম বাড়ল পেট্রল-ডিজেলের। আজ সকাল থেকেই কার্যকর নয়া দাম।

ছবি, নিজস্ব

১১ দিনে পরপর চারবার দাম বৃদ্ধির ফলে এবার কলকাতায় পেট্রল কিনতে হবে ১১৩ টাকা ৫১ পয়সায়। ডিজেল কিনতে খরচ পড়বে ৯৯ টাকা ৮২ পয়সা। দিল্লিতে পেট্রলের দাম এখন লিটার প্রতি ১০২ টাকা ১২ পয়সা। ডিজেলের নতুন দাম হয়েছে লিটার প্রতি ৯৫ টাকা ২০ পয়সা।

গত ২৩ মে জ্বালানির দাম বেড়েছিল। পেট্রলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯১ পয়সা করে বৃদ্ধি পেয়েছিল। এক‌ই দিনে সিএনজি-রও দাম বেড়েছিল কেজি প্রতি এক টাকা করে।

লাগাতার এই মূল্যবৃদ্ধির প্রভাব পডছে সাধারণ মধ্যবিত্তের ঘরে।‌ পেট্রল-ডিজেলের দাম বাড়ায় পরিবহণের খরচ বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। তেমনই অত্যাবশ্যকীয় একাধিক পণ্যের দাম বাড়তে পারে। ইতিমধ্যেই দুধ ও পাঁউরুটির দাম বেড়েছে।

ইরান-আমেরিকা যুদ্ধের কারণেই বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। তেল ও জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। বিশ্ব বাজারে দাম বাড়ছে অপরিশোধিত তেলের।