শ্রীভূমিতে গ্রেফতার বাংলাদেশের এক যুবক

11

মিস্টু দত্ত, শ্রীভূমি: পুলিশ বা বিএসএফের অভিযান নয়, এবার সরাসরি আদালতে গিয়ে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক। বাংলাদেশি অনুপ্রবেশ সমস্যা নিয়ে যখন উত্তপ্ত অসম-পশ্চিমবঙ্গের রাজনীতি, তখনই এই ঘটনাটি ঘটেছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীভূমি জেলায়।

বাংলাদেশি

এ ব্যাপারে জানা গেছ, কিছুদিন আগে দালালের সহায়তায় এক বাংলাদেশি যুবক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। দালালই তাকে নিয়ে আসে গুয়াহাটিতে। তারপর ওই যুবককে গুয়াহাটিতে রেখে পালিয়ে যায় দালাল। এরপর বাংলাদেশি যুবক রেলে শিলচর আসে। শিলচর থেকে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য শ্রীভূমি। সে খোঁজ নিয়ে জানতে পারে আদালতে গেলেই সহজে বাংলাদেশ ফিরে যেতে পারবে। তাই শ্রীভূমি জেলা আদালতে গিয়ে উপস্থিত হয়। কিন্তু আদালতে পৌঁছেই আইনি জটিলতায় জড়িয়ে পড়ে সে। আদালতের নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশি সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম দ্বীন ইসলাম শেখ। বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ উপজেলার বড়গুনী গ্রামে। রাগবি নামে এক দালালের মাধ্যমেই সে ভারতে এসেছিল বলে জানিয়েছে। কিন্তু কোন সীমান্ত দিয়ে সে ভারতে প্রবেশ করে তা বলতে পারেনি ওই যুবক।