দেবারতি ঘোষ, কলকাতা: নদিয়ার কল্যাণীতে আয়োজিত প্রশাসনিক বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কনভার্ট। বিধায়করা নিজো উদ্যোগে বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের ব্যবস্থা। ভারতীয়রাই পাবে। পুরুষরা লক্ষ্ণীর ভাণ্ডার
অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী:
এনরোলমেন্টের জন্য অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া ২৭মে, বুধবার থেকে শুরু হয়ে যাবে। ‘যতক্ষণ না অন্নপূর্ণা যোজনায় নাম অন্তর্ভূক্ত হচ্ছে ততদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রাপক হিসেবেই ৩০০০ হাজার করে ভাতার টাকা পাবেন গ্রাহকরা। অফলাইন ও অনলাইনে ফর্ম মিলবে।’ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ‘বিধায়করা ফর্ম পূরণ করতে সহযোগিতা করবেন। প্রতি ব্লকের বিডিওর তত্ত্বাবধানে প্রতি উপভোক্তার বাড়ি থেকেই ফর্ম পূরণ করে অন্নপূর্ণা যোজনায় আবেদনের সুযোগ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, স্পষ্ট বার্তা বিজেপি সরকারের।
বোরখা পরে পুরুষ যাত্রী সরকারি বাসে উঠলে কী হবে?
সরকারি বাসে রাজ্যের সমস্ত মহিলারা বিনামূল্যে চড়তে পারবেন। পরবর্তি কালে কার্ড হবে। এই বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আগের সরকারে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন এমন উদাহরণ আছে। যদি কেউ বোরখা পরে মুখে ঢাকা দিয়ে সরকারি বাসে চড়েন তাহলে কন্ডাক্টরের পক্ষে মহিলা কিনা তা যাচাই করা কঠিন হবে। তাই মহিলাদের জন্য বিশেষ কার্ড করবে রাজ্য সরকার।’
বৈঠকে প্রশাসনিক কাজের গতি আতে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি সরকারি খরচে নিয়ন্ত্রণ এবং নতুন সামাজিক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হিসেবে সামনে এসেছে রাজ্যের অন্নপূর্ণা যোজনার জন্য নতুন ফর্ম তৈরির বিষয়টি। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য নতুন আবেদনপত্র বা ফর্ম তৈরি করা হবে এবং সেই ফর্ম পূরণ করেই আবেদন করতে হবে। আগামী বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ওই ফর্ম প্রকাশ করা হবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, যাঁরা এই প্রকল্পের সুবিধাভোগী বা প্রাপক হতে চান, তাঁদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
সরকারের তরফে বলা হয়েছে, এখন যাঁরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। তবে বর্তমান প্রাপকদের তালিকা যাচাই করে নেওয়া হবে। প্রাপকদের সেই তালিকা যাচাইয়েই চন্দ্রকোণার মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতের মনোহরপুরে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে, লক্ষ্মীর ভান্ডার–এর উপভোক্তার তালিকায় নাম রয়েছে গ্রামের তৃণমুল নেতা ঠিকাকর্মী উত্তম কুমার সাউ-এর। সোমবার সেই তালিকা প্রকাশ্যে এনেছেন স্থানীয় বিজেপির নেতা–কর্মীরা। যা নিয়ে শোরগোল পড়েছে।
প্রশাসনিক বৈঠকে সরকারি প্রকল্পের বাস্তবায়ন, প্রশাসনিক ব্যয় কমানো এবং বিভিন্ন স্তরের সমন্বয় নিয়েও আলোচনা হয়। মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে বলেন, অতীতে বৈঠকের নামে বিপুল অর্থ খরচ হয়েছে এবং বিভিন্ন প্রশাসনিক অনুষ্ঠানে অযথা ব্যয়ের প্রবণতা ছিল। তাঁর বক্তব্য, ভবিষ্যতে এ ধরনের অপ্রয়োজনীয় খরচে লাগাম টানা হবে এবং সরকারি অর্থ আরও সংযতভাবে ব্যবহার করা হবে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার একাধিক উন্নয়নমূলক বিষয়, পরিষেবা প্রদান, প্রশাসনিক নজরদারি ও জনমুখী প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে মঙ্গলবার কল্যাণীতে এই বিশেষ প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী।
অন্নপূর্ণা যোজনায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী কোনও স্থায়ী সরকারি চাকরি থাকলে হবে না। কেন্দ্র বা রাজ্য সরকার, কোনও সংবিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পুরসভা, স্থানীয় কর্তৃপক্ষ বা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা থেকে কোনও নিয়মিত বেতন বা পেনশন পাওয়া যাবে না। এরাজ্যের কোনও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসেবে কর্মরত মহিলারা এই সুবিধা পাবেন না। আবেদনকারীকে অবশ্যই আয়করের (Income Tax) আওতার বাইরে থাকতে হবে। ১ জুন পোর্টালটি চালু হওয়ার পর আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়াটি যাতে কোনও বাধা ছাড়াই দ্রুত সম্পন্ন করা যায়, তার জন্য আবেদনকারীদের আগে থেকেই নির্দিষ্ট কিছু নথি প্রস্তুত রাখতে বলা হয়েছে।