ফের মালদহে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার এক

10

সুমিত ঘোষ, মালদহ: বুধবার ভোর রাতে মালদহে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক। উদ্ধার হয়েছে দুটি সেভেন এম এম পিস্তল, পাইপগান, মাসকেট সহ চারটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড কার্তুজ। গ্রেপ্তার এক বেআইনি অস্ত্র ব্যবসায়ী।

গোপন খবরের ভিত্তিতে বুধবার রাত দুটো নাগাদ মালদহের গোপালপুর পঞ্চায়েতের জেসারতটোলা এলাকায় হানা দেয় মানিকচক থানার পুলিশ। অভিযানে মোঃ ফারুকের বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আদালতে তুলে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

ধৃত ফারুক কী উদ্দেশ্যে এবং কোথা থেকে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জমা করেছিল? তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, ঝাড়খন্ড থেকে আগ্নেয়াস্ত্র গুলি রাজ্যে আনা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার জানান, ধৃতের বিরুদ্ধে জেলার অন্য কোথাও কোনও অভিযোগ রয়েছে কি না তারও খোঁজ চলছে।