ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ সুজিত বসু

28

পৃথা দাশগুপ্ত,কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেফতারি – বেআইনি। এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুজিত বসু । ইডির তরফে এফআইআর দায়ের, জিজ্ঞাসাবাদ এবং শেষ পর্যন্ত গ্রেফতারি পুরো প্রক্রিয়া অনৈতিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সব পদক্ষেপ‌ই ভুল । সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছেন সুজিত বসুর আইনজীবী। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।

একাধিক বার তলব, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র গ্রেফতার করে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন এর ১৯(১) ধারা অনুযায়ী সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে।

নিয়োগ দুর্নীতির বিনিময়ে সুজিত বসু একাধিক ফ্ল্যাট এবং কোটি কোটি টাকা নগদ টাকা সংগ্রহ করেছেন, অভিযোগ ইডি-র। সেই টাকা বিভিন্ন খাতে খাটানো হয়েছে। নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি পায় ইডি। কাঁচরাপাড়া, কামারহাটি থেকে শুরু করে দক্ষিণ দমদম পুরসভার নাম ছিল ওই নথিতে। সুজিত বসু এই দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড দাবি ইডি-র।‌

সুজিত বসুর আইনজীবীর বক্তব্য, সুজিত বসুকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে টার্গেট করা হচ্ছে। আইনের অপব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ । দ্রুত মামলার শুনানি করা হোক।