তৃণমূলে ভাঙন অব্যহত, অসমে সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন অভিজিৎ মজুমদার

27

নিউজ ডেস্ক: ২০২৬ পশ্চিমবঙ্গে তৃণমূল ভরাডুবি হলেও এবার ২০২৬ সালে অসমে খাতা খুলেছিল তৃণমূল। তবে শেষরক্ষা হলনা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গে তৃণমূলে ভাঙন অব্যহত। এবার এই পরিস্থিতির মধ্যেই তৃণমূলের অসমের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন অভিজিৎ মজুমদার। সূত্রের খবর,ইমেলের মাধ্যমে সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের ইস্তফাপত্র পাঠান। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এমন একটি ধারণা দ্রুত শক্তিশালী হচ্ছে যে দলটি ‘শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য কাজ করে’।