নিউজ ডেস্ক: রাজ্যে ঐতিহাসিক পটপরিবর্তনের পর অবশেষে পূর্ণাঙ্গ রূপ পেল নতুন বিজেপি সরকার। সোমবার লোক ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সম্প্রসারণ হল। মন্ত্রী পদে শপথ নেন ৩৫ জন বিজেপি বিধায়ক।
১৩ পূর্ণ মন্ত্রী (ক্যাবিনেট মিনিস্টারস)
১) দীপক বর্মন (ফালাকাটা)
২) তাপস রায় (মানিকতলা)
৩) ড. শঙ্কর ঘোষ (শিলিগুড়ি)
৪) মনোজ ওরাওঁ (কুমারগ্রাম)
৫) অর্জুন সিং (নোয়াপাড়া)
৬) গৌরীশঙ্কর ঘোষাল (মুর্শিদাবাদ)
৭) জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি)
৮) স্বপন দাশগুপ্ত (রাসবিহারী)
৯) ডা. শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর)
১০) ডা. কল্যাণ চক্রবর্তী (খরদহ)
১১) অরূপ দাস (কাঁথি দক্ষিণ)
১২) ডা. অজয় পোদ্দার (কুলটি)
১৩) দুধকুমার মণ্ডল (ময়ুরেশ্বর)
প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত):
১৪) মালতি রাভা রায় (তুফানগঞ্জ)
১৫) রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)
১৬) ডা. ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)
প্রতিমন্ত্রী:
১৭) জোয়েল মুর্মু (হবিবপুর)
১৮) ডা. হরেকৃষ্ণ বেরা (তমলুক)
১৯) অনন্দময় বর্মন (মাটিগাড়া নকশালবাড়ি)
২০) অশোক দিন্দা (ময়না)
২১) নাদিয়ার চাঁদ বাউড়ি (পাড়া, নদিয়া)
২২) বিশাল লামা (কালচিনি)
২৩) শান্তনু প্রামানিক (ভগবানপুর)
২৪) মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ)
২৫) উমেশ রাই (হাওড়া উত্তর)
২৬) পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর)
২৭) কৌশিক চৌধুরী (রায়গঞ্জ)
২৮) ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর)
২৯) দীবাকর ঘরামি (সোনামুখী)
৩০) অমিয় কিস্কু (নয়াগ্রাম)
৩১) কলিতা মাঝি (আউশগ্রাম)
৩২) গার্গী দাস ঘোষ (কান্দি)
৩৩) বিরাজ বিশ্বাস (করনদিঘি)
৩৪) দীপঙ্কর জানা (কাকদ্বীপ)
৩৫) সুমনা সরকার (বলাগড়)
গত ৯ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আরও পাঁচজন সতীর্থকে নিয়ে শপথ নেন। এরপর মাত্র ৬ জন মন্ত্রী নিয়েই চলছিল এই নতুন সরকার। ফলে প্রশাসনিক কাজের সুবিধার্থে একাই একাধিক দফতরের গুরুদায়িত্ব সামলাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞ এবং প্রশাসনিকভাবে দক্ষ একঝাঁক হেভিওয়েটদের জায়গা হয়েছে। জায়গা পেয়েছে অনেক নতুন মুখ।