২০২৬-এ ভাঙবে জাঁ ফঁতের ১৩ গোলের রেকর্ড?

26

নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বকাপের এক অমর নাম ফ্রান্সের জাঁ ফঁতে। ১৯৫৮ বিশ্বকাপে ফতেঁ এমন এক রেকর্ড করেছিলেন, যা এর পর কেউ ছুঁতেই পারেনি। ১৯৫৮ সুইডেন বিশ্বকাপে মাত্র ৬টি ম্যাচে ১৩টি গোল করেছিলেন ফঁতে। সে বছর ফ্রান্সের মূল একাদশে খেরাই কথা ছিল না ফঁতের। ভাগ্যক্রমে খেলার সুযোগ পেযেছিলেন। এর পর বিশ্বকাপের ৬টি ম্যাচে তিনি যা ফুটবল উপহার দিয়েছিলেন তা বিশ্বকাপের ইতিহাসে অমর হয়ে রয়েছে।

ধার করা বুটের গল্প
• খেলার প্রস্তুতি ছিল না: ফন্টেইন যখন স্ক্যান্ডিনেভিয়ায় (সুইডেন) যান, তখন তার সাথে মাত্র এক জোড়া বুট ছিল। কারণ, হাঁটুর অস্ত্রোপচার থেকে সদ্য সেরে ওঠায় তিনি নিজে ভাবেননি যে মূল একাদশে খেলার সুযোগ পাবেন।
• দলে চোটের আঘাত: ফরাসি স্কোয়াডের মূল খেলোয়াড়রা মারাত্মক চোটের মুখে পড়ায়, কোচ আলবার্ট ব্যাটেক্স বাধ্য হয়েই প্রথম ম্যাচ থেকে ফঁতে মূল একাদশে নামিয়ে দেন।

• ছিঁড়ে যাওয়া জুতো: ফ্রান্সের শেষ মুহূর্তের অনুশীলনের সময় এক বড় বিপর্যয় ঘটে—ফন্টেইনের একমাত্র বুট জোড়া সম্পূর্ণ ছিঁড়ে যায়।

• সাহায্যের হাত: দলের অতিরিক্ত স্ট্রাইকার স্টিফেন ব্রুয়ে, যিনি মূলত ফঁতের পজিশনের জন্যই লড়াই করছিলেন, একমাত্র তার জুতোর সাইজ ফঁতে সাথে হুবহু মিলে যায়। ব্রুয়ে সেই সময় নিজের অতিরিক্ত বুট জোড়া ফঁতে খেলতে দিয়েছিলেন।

• জুতোয় জোড়া আত্মা: ব্রুয়ের থেকে ধার নেওয়া সেই বুট পরেই ফন্টেইন টুর্নামেন্টে ১৩টি গোল করেন। বিশ্বকাপের পর তিনি বলেছিলেন, তাঁর এই সাফল্যের কারণ ছিল—”একই জুতোর ভেতরে দুটি আত্মার মিলন ঘটেছিল।”

১৩টি গোলের বিবরণ
জাঁ ফঁতে ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের মুখোমুখি হওয়া প্রতিটি প্রতিপক্ষের বিরুদ্ধেই গোল করেছিলেন। প্যারাগুয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক, যুগোস্লাভিয়ার বিরুদ্ধে জোড়া গোল, স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়সূচক গোল, উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল, ব্রাজিলের বিরুদ্ধে একটি গোল এবং পশ্চিম জার্মানির বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চার গোল করেছিলেন । ১৯৫৮ বিশ্বকাপে গড়ে প্রতি ৪২ মিনিটে একটি করে গোল করেছিলেন জাঁ ফঁতে।
জাঁ ফতের ঐতিহাসিক গোলবন্যার পরেও, সেবারের বিশ্বকাপের সেমি-ফাইনালে পেলের ব্রাজিলের কাছে হেরে যায় ফ্রান্স। তবে পশ্চিম জার্মানিকে হারিয়ে ফ্রান্স সেবার তৃতীয় হয়। সেই ম্যাচে একাই ৪ গোল করেছিলেন ফঁতে। বিশ্বকাপের সাফলের পর বেশ কিছুদিন ক্লাব ফুটবলেও সুনাম অর্জন করেছিলেন জাঁ ফঁতে। পরে অবশময বারবার পায়ের হাড় ভেঙে যাওয়ায় মাত্র ২৮ বছর বয়সে ফুটবল থেকে অবসর নিতে বাধ্য হন এই ফরাসি তারকা।