‘হিজাব পরে জিম করতে হবে’, ইসলাম বান্ধব জিম সেন্টার নিয়ে বিতর্ক

25

নিউজ ডেস্ক: জিম করতে হলে হিজাব পরে আসতে হবে। কোনও খোলামেলা পোশাকে জিম সেন্টারে আসা যাবে না। হ্যাঁ ঠিকই পড়ছেন। ভারতেই এমন জিম সেন্টারে এই নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ। যা নিয়ে দেশুজুড়ে চর্চা শুরু হয়েছে।

কেরলমের পালাক্কাড়ে পুথুনাগরম এলাকায় ‘ইসলাম মতে জিম’ সেন্টারে নিয়ম চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ‘নওয়াজ মুথু টি’ ( Nawaz Muthu T) নামে এই জিম সেন্টারটি চলথে গত ১৫ বছর ধরে। হঠাৎ ইনস্টাগ্রামে পোস্ট করে সম্প্রতি শরিয়ত মেনে জিম চালানোর জন্য একটি ভিডিও পোস্ট করেন জিম সেন্টারের কর্তা।
কী কী নির্দেশ:
১) জিমে মিউজিক বন্ধ
২) পুরুষ ও মহিলারা একসঙ্গে জিম করতে পারবেন না
৩) পুরুষদের ও মহিলাদের জন্য জিমে আলাদা সময়
৪) ইসলামিক গাইডলাইন মেনে পোশাক পরে জিম করতে হবে
৫) হিজাব পরে জিমে আসতে হবে মহিলাদের

কেরলমের ‘প্রথম ইসলাম বান্ধব জিম’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই জিমকে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দা শুরু হতেই সেই ভিডিও সরিয়ে দেয় এই জিম কর্তৃপক্ষ। অনেকে প্রশ্ন তুলেছেন, এই জিমে কি ফিটনেসকেই প্রাধান্য দেওয়া হবে নাকি অন্য কোনও কাজ হবে?