তৃণমূলের রাজ্যসভাপতি হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য

43


নিউজ ডেস্ক: বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই তৃণমূলে ভাঙন অব্যাহত। তৃণমূলের রাশ টানতে মাঠে নেমেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার দীর্ঘসময় ধরে চললো ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং।কালীঘাটে দীর্ঘ মিটিংয়ের পরে কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্য তৃণমূলের রাজ্যসভাপতি হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। জাতীয় কর্মসমিতির সহ-সভাপতি পদে থাকছেন সুব্রত বক্সী। রাজ্যে তৃণমূলের সহ-সভাপতি হয়েছেন সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না বন্দ্যোপাধ্যায় এবং স্বাতী খন্দকার। তবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদেই থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন।