ফের দাম বাড়ল রান্নার গ্যাসের

18

পৃথা দাশগুপ্ত, কলকাতা: মধ্যবিত্তের ফের নাভিশ্বাস। দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়ানো হল। মূল্যবৃদ্ধির ফলে দিল্লিতে একটি এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৪২ টাকা।

আজ থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দাম বাড়ল ঘরোয়া গ্যাসের। পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব দেশের জ্বালানি খাতেও পড়তে শুরু করেছে। তাই রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়াকিবহাল মহলের দাবি।‌

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন মূল্যবৃদ্ধির ফলে রাজধানী কলকাতায় গ্রাহকদের এখন একটি ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ৯৬৮ টাকা খরচ করতে হবে। এছাড়া মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা।