জ্বালানি সস্তা করতে নতুন ঘোষণা কেন্দ্রের

37

নিউজ ডেস্ক: হুহু করে বাড়ছে পেট্রোলের দাম। এই পরিস্থিতিতে জ্বালানিকে মধ্যবিত্তদের হাতের নাগালে আনতে নতুন ঘোষণা কেন্দ্রের। ২২-৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোলের উপর আবগারি শুল্ক তুলে নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল অর্থ মন্ত্রক। ই-২২, ই-২৫, ই-২৭ এবং ই-৩০— এই চার ধরনের জ্বালানির উপর আবগারি শুল্কে সম্পূর্ণ ছাড়।

জ্বালানি সস্তা করতে এবং আত্ম নির্ভরতা বাড়াতে আগেই ই-২০ জ্বালানি চালু হয় দেশে। এবার আরও বেশি করে ইথানল প্রয়োগ নিয়ে উদ্যোগী কেন্দ্র। সম্প্রতি ই-৮৫ চালু করা হয়েছে। এবার ২২-৩০ শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রিত পেট্রলে শুল্ক-ছাড়ের ঘোষণায় স্পষ্ট, ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারের উপর আরও জোর দিতে চাইছে কেন্দ্র।

ভারতে প্রয়োজনীয় জ্বালানীর বেশিরভাগই আমদানি করতে হয়। তাতে চাপ পড়ে বৈদেশিক মুদ্রাভান্ডারে। বর্তমানে বৈদেশিক মুদ্রাভান্ডার সুরক্ষিত রাখতে চায় কেন্দ্র। পাশাপাশি, পেট্রোলের ক্ষেত্রেও আত্মনির্ভরতা অর্জন করতে চায় ভারত। যে কারণে ইথানল ব্যবহারে জোর দিচ্ছে কেন্দ্র সরকার।

গত মাসে দফায় দফায় বেড়েছে পেট্রল-ডিজ়েলের দাম। মে মাসের দ্বিতীয়ার্ধে ১০ দিনের মধ্যে সাত টাকারও বেশি বেড়েছে পেট্রল-ডিজ়েলের দাম। এ অবস্থায় সাধারণ মানুষের জন্য জ্বালানি আরও সস্তা করতে ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারে জোর দিল কেন্দ্র। মুকুব করা হল ২২-৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোলের উপর আবগারি শুল্ক।