ভোটার না হলে সব সুবিধা প্রত্যাহার, ঘোষণা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর

68

নিউজ ডেস্ক: কর্ণাটকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর। তার আগে জনগণকে সতর্ক করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। ভোটার তালিকায় নাম না থাকলে সরকারি সব সাহায্য হারাবেন, বার্তা তাঁর।
শিবকুমার বলেন, নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আপনার বাড়িতে যাবেন, ফর্ম পূরণ করুন, আপনার ভোট নিশ্চিত করুন। ভোটের অধিকার মানেই জীবন যাপনের অধিকার। ভোটার তালিকায় নাম থাকলে কর্ণাটক সরকার এবং কেন্দ্রীয় সরকারের কোনও সহায়তা পাওয়া যাবে না। এবং এজন্যই সবার উচিত এসাইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভোটার তালিকায় নিজের নাম তোলা।
দেশের অন্তত ১২ রাজ্য এবং কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শেষ হয়েছে। এখন পর্যন্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে অন্তত ৬ কোটি মানুষের।
ভারতের অন্যতম নামী একটি ইংরেজি দৈনিকের বিশিষ্ট প্রাক্তন সম্পাদকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তাঁর পাসপোর্ট নবায়ন হয়নি। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় বাদ পড়েছে অন্তত ২৭ লক্ষ। এবং তারপরই তাঁদের সরকারি বিভিন্ন সুবিধা প্রত্যাহার করা হয়েছে।