শাহের পর শুভেন্দু সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ, নতুন কোনও সমীকরণ?

31

পৃথা দাশগুপ্ত, কলকাতা: সোমবারই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সঙ্গে অমিত শাহের সাক্ষাৎ। বালিগঞ্জের বাড়িতে আর তার ঠিক তিন দিনের মাথায়, বৃহস্পতিবার বিকেলে নবান্নে হাজির টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নবান্নে হাজির শতাব্দী রায়, ইউসুফ পাঠানও। তাহলে কী নতুন কোনও রাজনৈতিক সমীকরণ? নানা মহলে জোর জল্পনা।

৬ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত কর্মসূচিতে তার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার না থাকলেও বিকেলে হঠাৎ তিনি হাজির হন “ইন্ডাস্ট্রি” -র বালিগঞ্জের বাড়িতে।

প্রসেনজিতের বাড়ি অমিত শাহ


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৫ মিনিট কথাও হয় তাঁর । উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে কয়েকটি বই‌ও উপহার হিসেবে তুলে দেন।

কিছুদিন আগেই পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রে তাঁর কয়েক দশকের অবিস্মরণীয় অবদান স্বরূপ তাকে এই স্বীকৃতি দেওয়া হয়। ‌সেই সম্মান নিতে তিনি দিল্লিও যান।‌

৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর গত ৯ মে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই শপথ গ্রহণ মঞ্চেও প্রথম সারিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আজ বিকেলে কড়া নিরাপত্তার মধ্যেই নবান্নে যান অভিনেতা। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর এই বৈঠক কী কারণে সেটা এখন‌ও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।