গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নির্মল ঘোষ

10

পৃথা দাশগুপ্ত, কলকাতা: ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হওয়ার পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন জানান নির্মল ঘোষ। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। চলতি সপ্তাহেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে নির্মল ঘোষের আগাম জামিন মামলার শুনানি হতে পারে।

রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং এক কোটি টাকার লটারি সংক্রান্ত অভিযোগ রয়েছে। এই মামলায় নাম রয়েছে নির্মল ঘোষেরও। দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন নির্মল এবং তীর্থঙ্কর।

তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হতেই আগাম জামিনের আবেদন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁর বাবা নির্মল ঘোষ । ২০২৬ এর ভোটে পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্করের সঙ্গে রাজনৈতিক লড়াই ছিল বিজেপির রত্না দেবনাথ ও সিপিএমের কলতান দাশগুপ্তর। এখন দেখার কলকাতা হাইকোর্ট আদৌ নির্মল ঘোষকে রক্ষাকবচ দেয় কিনা।