ঘনীভূত নিম্নচাপ,ঝড়ের সতর্কতা দক্ষিণবঙ্গে, সঙ্গে বৃষ্টিও‌

26

পৃথা দাশগুপ্ত,কলকাতা:বঙ্গোপসাগরে আরো ঘনীভূত নিম্নচাপ। তা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বিকেলের মধ্যেই গভীর নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে। আপাতত তা ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে।

দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। বৃষ্টি সব জেলাতেই হবে। বুধবার থেকে বৃষ্টি কমবে। পাশাপাশি উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির হলুদ সতর্কতা। মঙ্গলবার থেকে শুরু ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা চলবে শনিবার পর্যন্ত।

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে। ওড়িশার বালাসোর থেকে বাংলার ক্যানিংয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে একটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা।
পাশাপাশি মৌসুমী অক্ষরেখা সক্রিয়। রাজস্থান থেকে জামশেদপুরের ওপর এই নিম্নচাপ ওড়িশা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে।

দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকাতে বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে।‌ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।