ভুল স্বীকার নয়ডার কিশোরীর

50

নিউজ ডেস্ক: যন্তর মন্তরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে অশালীন কথা বলেছিলেন নয়ডার এক কিশোরী। তাঁর বিরুদ্ধে প্রথমে নয়ডায় এফআইআর করেছিল পুলিশ। তারপর সেই এফআইআর নিয়ে আসা হয় দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায়। এনিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী পোস্টও করেছিলেন সমাজমাধ্যমে।
শুক্রবার রাতে সমাজমাধ্যমে হাতজোড় করে সেই কিশোর অশালীন বক্তব্যের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছে। ভবিষ্যতে আর কখনো এই ভুল হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কিশোরী। তার দাবি, বন্ধুদের সঙ্গে বিক্ষোভস্থলে গিয়েছিল। কয়েকজন ইউটিউবার তাকে উসকানি দিয়েছিল। তার পরই সে এই ধরনের মন্তব্য করে ফেলে। নিজেকে ১৫ বছর বয়সি বলে দাবি করেছে সে। বলেছে, আমার বয়স ১৫। আমি যা করেছি তা ক্ষমার যোগ্য নয়। চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই। আমার কৃতকর্মের জন্য গোটা দেশের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এতটাই লজ্জিত যে নিজের দিকেও তাকাতে পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।
এদিকে, নয়ডার ‘কিশোরী’র বিরুদ্ধে এফআইআর নিয়ে প্রশ্ন তুলেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে কুকথা বলার অভিযোগে যদি ওই কিশোরীর বিরুদ্ধে এফআইআর হতে পারে, তা হলে বিজেপি নেতা এবং আইটি সেলের সদস্যেরা যখন মহিলাদের সম্পর্কে অনলাইনে আপত্তিজনক মন্তব্য করেন, তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না।
এদিকে, শুক্রবার রাতে এক ভিডিয়োবার্তায় ওই কিশোরী এবং তাঁর বিরুদ্ধে অশালীন মন্তব্যকারী সবাইকে ক্ষমা করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।