অসমে বন্যায় মৃত ৯৮

45

নিউজ ডেস্ক: অসমে ভয়ংকর বন্যামৃত্যু হয়েছে ৯৮ জনের। এখনও ক্ষতিগ্রস্ত ১.৫৫ লক্ষ বাসিন্দা। শেষ মৃত্যুর খবর এসেছে চরাইদেও জেলার মাহমোরা এলাকা থেকে।


ক্ষতিগ্রস্ত বাসিন্দার সংখ্যা ১.৬৮ লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে ১,৫৫ লক্ষ। অসমের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী এখনও ১৩টি জেলায় বন্যার জল রয়েছে। শিবসাগর, গোলাঘাট, নগাঁও, হোজাই, শোণিতপুর, ধেমাজি, দরং, বিশ্বনাথ, কামরূপ (মেট্রো), লখিমপুর, ওদালগুড়ি, যোরহাটচরাইদেও জেলার ৩৩ রাজস্ব বিভাগে ৪৬৪ গ্রাম জলমগ্ন।


সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত গোলাঘাট জেলায়, ৫৮৭৫০, এরপরই রয়েছে শিবসাগরে৪৮,২৮৬ এবং যোরহাটে২৫,২৫৯ বাসিন্দা। জলমগ্ন জেলায় বর্তমানে চলছে ৫৫ ত্রাণ শিবির। যেখানে আশ্রয় নিয়েছে দশ হাজারের বেশি মানুষ। এইসঙ্গে চলছে ১৮টি ত্রাণসামগ্রী বণ্টন কেন্দ্র।


গোলাঘাট জেলার নুমলিগড়গোলাঘাট শহরের মাঝে বিপদসীমার ওপর দিয়ে বইছে ধনসিড়ি নদীর জল। এদিকে বরাক উপত্যকায় শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীর জলও বইছে বিপদসীমার ওপরে।


বন্যার জলে ডুবে রয়েছে ১০,৭৪৮ কৃষিজমি। বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। ভেসে গেছে ৪৭ হাজার গৃহপালিত জীবজন্তু। এইসঙ্গে বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত সরকারি পরিকাঠামো, যার মধ্যে রয়েছে রাস্তা, সেতু এবং ভবন।