‘হিজাব পরা ইসলামে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর আবেদন খারিজ হাইকোর্টে

46

নিউজ ডেস্ক: হিজাব পরে স্কুলে আসার অনুমতি চেয়েছিল ছাত্রী। সেই আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালতের নির্দেশ-শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বে গিয়ে নিজের ইচ্ছে মতো পোশাক পরতে পারে না পড়ুয়ারা। প্রয়াগরাজের এক বেসরকারি স্কুলে ভর্তি হওয়ার আগে হিজাব পরে স্কুলে ঢোকার অনুমতি চেয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ছাত্রী। পিটিশনে দাবি করা হয়েছিল যে, ইসলামি রীতিনীতির অংশ হিজাব। যদিও আদালতের পর্যবেক্ষণ, ব্যক্তিগত পছন্দের কারণে কোনও পড়ুয়ার অধিকার নেই শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ড্রেস কোড পরিবর্তন করার। ইসলাম ধর্মে মাথায় হিজাব পরা বাধ্যতামূলক নয় বলেই উল্লেখ করে হাইকোর্ট। স্কুলের তরফেও বলা হয়েছে এটি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তাই সব পড়ুয়ার জন্য একই ড্রেস কোড রয়েছে। বিভিন্ন ধর্মের পড়ুয়ারা এখানে আসে, একজন পড়ুয়ার জন্য প্রতিষ্ঠানের নিয়ম ভাঙা হবে না।