পৃথা দাশগুপ্ত কলকাতা: এসআইআর নিয়ে বড় নির্দেশ দেশের শীর্ষ আদালতের। ট্রাইবুনালের এত লং প্রসেসের ক্ষেত্রে এবার সময় বেঁধে দিল শীর্ষ আদালত। এসআইআর প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে যে একাধিক মামলা হয়েছিল আজ সেই সব মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে।
ট্রাইব্যুনালগুলিকে নির্দেশ
ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনগুলির শুনানি আপাতত স্থগিত। ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আবেদনগুলিকে অগ্রাধিকার দেওয়া হোক। এক্ষেত্রে তাদের শুনানি আগে করতে হবে। যাঁদের নাম বাদ গেছে, তাঁরা সরকারি পরিষেবা পাচ্ছেন না বলে আজ আদালতে অভিযোগ তোলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। রাজ্য সরকারকে নোটিস ইস্যু করেছে সুপ্রিম কোর্ট এই অভিযোগের পরিপ্রেক্ষিতে। যাদের এই বিষয়ে অভিযোগ রয়েছে, তাদের যত দ্রুত সম্ভব কলকাতা হাইকোর্টের কথা বলতে বলেছে দেশের শীর্ষ আদালত।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী অ্যাপেলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে, নির্দেশ প্রধান বিচারপতির। এছাড়া, ট্রাইবুনালগুলিকে বলা হয়েছে যে আপিলগুলি দুটি পৃথক ভাগে ভাগ করতে। প্রথমত, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আপিল আগে শুনতে হবে। ভোটার তালিকায় অন্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি জানিয়ে যে আপিল জমা পড়েছে, তা আপাতত স্থগিত। এক্ষুনি তার কোন জরুরী পদক্ষেপের প্রয়োজন নেই। এক মাসের মধ্যে যাবতীয় প্রক্রিয়া কমিশনকে শেষ করার নির্দেশ দেওয়া হলো দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে। দ্রুত আপিলের নিষ্পত্তির স্বার্থে বিভিন্ন এলাকায় ট্রাইবুনালের জন্য পর্যাপ্ত জায়গা ঠিক করতে হবে দ্রুত। নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে কলকাতা পুরসভার এলাকাগুলোকে অগ্রাধিকার দিতে।