গুয়াহাটি কারাগারে এইচআইভি আতঙ্ক

20

নিউজ ডেস্ক: গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মধ্যে এইচআইভি আক্রান্তের ভয়াবহ ছবি উঠে এসেছে। কয়েদিদের মধ্যে ৩৮ জন এইচআইভি পজিটিভ। এর মধ্যে ৩৩ পুরুষ ও ৫ মহিলা। কারাগারে রুটিন স্ক্রিনিংয়ে এই তথ্য পাওয়া গেছে।
কারাগারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর কয়েদিদের রুটিন স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। সেখানে বিশেষত দেখা হয় এইচআইভি, হেপাটাইটিস এবং অন্যান্য রোগ আছে কি না।
এইচআইভি আক্রান্ত অধিকাংশ কয়েদির মাদক গ্রহণের অভ্যাস ছিল। তবে কারাগার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে কারাগারে কেউ মাদক গ্রহণ করেনি।
বর্তমানে গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে রয়েছে ১৮০২ বন্দি। এর মধ্যে ২৮১ কয়েদির বিরুদ্ধে রয়েছে মাদক বিক্রি ও গ্রহণের অভিযোগ। এইচআইভি আক্রান্ত অধিকাংশ কয়েদিই এই অভিযোগে কারাগারে আছেন।
কারাগারে এইচআইভি আক্রান্তদের পরামর্শ দিতে কাজ করছে আসাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইিট। এই সংস্থার উদ্যোগেই কয়েদিদের এইচআইভি পরীক্ষা চলে।